,

মায়ের গলাকাটা, মেয়ের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

news-image

ভোলার দৌলতখান উপজেলা থেকে শাহানাজ বেগম (২২)  নামে এক নারীর গলাকাটা ও ঘরের ভিতর থেকে তার শিশু কন্যা মোহনার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার জয়নগর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহানাজ বেগমের স্বামী বেলাল হোসেনকে (৪০) আটক করা হয়েছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন জানান,  শুক্রবার  স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল। দিবাগত রাতে ছেলে মেহেদিকে ঘর থেকে বের করে তার দাদির ঘরে দিয়ে আসেন। পরে স্ত্রী শাহানাজের গলা কেটে হত্যা করার পর ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ওই শিশুকন্যা মোহনা মারা যায়। ঘরে আগুন দেওয়ার পর অসুস্থতার অজুহাতে বেলাল ভোরে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বেলাল পেশায় ট্রাকচালক। তিনি তিনটি বিয়ে করেছেন। শাহানাজ তার দ্বিতীয় স্ত্রী। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের