,

মালয়েশীয় নারীর দাবি স্বামী, জহুরুল বলছেন শুধুই বন্ধু

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জহুরুল ইসলামের বাড়িতে এসে উঠেছেন মালয়েশিয়ার তরুণী ইসহারি। তিনি নিজেকে জহুরুলের স্ত্রী বলে দাবি করছেন। আর জহুরুল বলছেন, ‘ইসহারি শুধুই আমার বন্ধু। তার সঙ্গে আমার বিয়ে হয়নি।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) বছর চারেক আগে মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। গত ২৭ মে তার বাড়িতে আসেন চল্লিশোর্ধ্ব ইসহারি।

ইসহারি সাংবাদিকদের বলেন, একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয় হয়। বছর খানেক আগে তারা বিয়ে করেন। মাসখানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে চলে আসেন জহুরুল। তবে ইসহারি তার দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।

আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে