,

দাম্পত্য জীবনের ৪৪ বছর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন জয়া ভাদুড়িকে বিয়ে করেন তিনি। আজ দাম্পত্য জীবনের ৪৪ বছর পার করছেন তারা।

বিশেষ এই দিনটিকে স্মরণ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইট করেছেন অমিতাভ বচ্চন। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৯৭৩ সালের ৩ জুন। বিয়ের ৪৪ বছর। যারা শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালোবাসায় পরিপূর্ণ অনুভব করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ব্লগেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। বিয়ের দিনের স্মৃতিচারণ করে তিনি লেখেন, “সদ্য পাওয়া পন্টিয়াক স্পোর্টস গাড়িতে চড়ে আমার ভাড়া বাড়ি ‘মঙ্গল’ থেকে বাবা-মা এবং আমার ড্রাইভার নাগেসকে (যিনি মারা গেছেন) নিয়ে মালাবার হিলসে জয়ার এক পরিবারিক বন্ধুর অ্যাপার্টমেন্টে রওনা হচ্ছিলাম। ১৯৭৩ সালের ৩ জুন, তখন কয়েক ফোটা বৃষ্টি শুরু হয়। আমাদের প্রতিবেশীরা তাদের ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে, ‘তাড়াতাড়ি বিয়ে করতে যাও, বৃষ্টি হচ্ছে, ভালো লক্ষণ।’ তারপর থেকে ৪৪ বছর।”

বাস্তব জীবনের জুটি ছাড়াও বলিউড ক্যারিয়ারে একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেনে এ জুটি। অমিতাভ-জয়া জুটি একসঙ্গে সিলসিলা, অভিমান, চুপকে চুপকেসহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বাস্তব কিংবা সিনেমার রুপালি পর্দা, সব জায়গাতেই তারা সমানভাবে প্রশংসিত। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের কখনোই দেখা যায়নি একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলতে। বরং একজন অন্যজনের প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন সবসময়।

দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক-জননী তারা। বড় ছেলে অভিষেক বচ্চনও বলিউডের একজন অভিনেতা। অন্যদিকে একমাত্র মেয়ে শ্বেতা। তাদের পরিবারে পুত্রবধূ হয়ে এসেছেন বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা