,

‘অন্তরঙ্গ দৃশ্যটি সাবলীলভাবে করেছিল ক্যাটরিনা’

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। অভিষেক চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। এই দৃশ্যে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছিলেন গুলশান গ্রোভার। দৃশ্যটি ধারণের সময় খুব সাবলীলভাবে তিনি অভিনয় করেছিলেন বলে জানিয়েছেন গুলশান।

সম্প্রতি কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন গুলশান। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে গুলশান বলেন, ‘বুম সিনেমায় ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। এক টেকে এই দৃশ্যটির শুটিং শেষ করতে বহুবার ক্যাটরিনার সঙ্গে রিহার্সেল করেছিলাম। পরে অন্তরঙ্গ এই দৃশ্যটি ক্যাটরিনা খুব সাবলীলভাবে করেছিল। নবাগতা একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন দৃশ্যে অভিনয় করাটা বেশ কঠিন। কিন্তু দৃশ্যটি একেবারে জমিয়ে করেছিলেন ক্যাটরিনা।’

এরপর অনেক সিনেমায় এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন ক্যাটরিনা। তবে প্রথম দিনের সেই অভিজ্ঞতার জন্য আজও পরিচালকরা এক টেকেই কাট বলতে পারেন। অভিনয় আর শরীরি সৌন্দর্যে বলিউডে শক্ত জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় চলচ্চিত্র। বর্তমানে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের