,

সালমানকে আমার জন্য ছেড়ে দিন : ক্যাটরিনা

news-image

 

বিনোদন ডেস্ক : গতকাল বৃহস্পতিবার আইফা অ্যাওয়ার্ড-২০১৭ এর সংবাদ সম্মেলনে অংশ নেন সালমান খান, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

ডিয়ার জিন্দেগি সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে আলিয়া ভাটকে। সালমানের সঙ্গে সিনেমায় কবে দেখা যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, ‘আমি জানি না তবে আশা করছি, খুব শিগগিরই। এ জন্য সালমানকে আপনাদেরই অনুরোধ করতে হবে।’

এ কথার পরিপ্রেক্ষিতে সালমান বলেন, ‘অনেকদিন আগে কৃষাণ কুমার একটি সিনেমা করেছিলেন, যার নাম ছিল পাপা দ্য গ্রেট। আমি চেষ্টা করব সেই সিনেমার রিমেক স্বত্ব নেয়ার।’ সালমানের কথা শুনে এ সময় সবাই হেসে উঠেন।

এদিকে সংবাদসম্মেলনে বেশ খোশমেজাজে ছিলেন ক্যাটরিনা। সালমানের এ কথা শুনে সংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে আলিয়াকে বরুণের এবং সালমানকে আমার জন্য ছেড়ে দিন।’

এর আগে যুবরাজ, ম্যায়নে পেয়ার কিউ কিয়া, এক থা টাইগার সিনেমায় অভিনয় করেছেন সালমান-ক্যাটরিনা। এ ছাড়া বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছেন তারা। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় তাদের অভিনয়ের কথা চলছে।

একসময় বলিপাড়ায় সালমান ও ক্যাটরিনার প্রেমের চর্চা নিয়মিতই হতো। পরবর্তীতে তাদের ব্রেকআপের গুঞ্জন শোনা যায় এবং আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে রণবীরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা হয়। এরপর তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। ২০১৬ সালের জানুয়ারিতে রণবীর-ক্যাটরিনার ব্রেকআপ হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের