,

রিয়াল মাদ্রিদ না জুভেন্টাস?

news-image

 

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই অপেক্ষা ফুরোবে ফুটবল অনুরাগীদের। আজ রাতেই যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে ম্যাচটি শুর হবে বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন, টেন টু ও টেন ওয়ান এইচডি চ্যানেল।

চ্যাম্পিয়নস লিগ নাম ধারণ করার পর কোনো দলই টানা দুই মৌসুমে এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি। জিনেদিন জিদানের দলের সামনে প্রথম দল এটি করে দেখানোর সুযোগ। পাশাপাশি ইউরোপিয়ান মঞ্চে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডরা ১২ তে নিয়ে যাওয়ার হাতছানি।

ইতিহাসের হাতছানি জুভেন্টাসের সামনেও। এই মৌসুমে এরই মধ্যে ইতালিয়ান লিগ ও কাপ শিরোপা ঘরে তুলেছে তারা। আজ চ্যাম্পিয়নস লিগ জিতলেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয় করবে ‘তুরিনের ওল্ড লেডি’ নামে পরিচিত দলটি।

আজ লড়াইটা হবে রিয়ালের আক্রমণভাগের সঙ্গে জুভেন্টাসের রক্ষণের। এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে মাত্র তিন গোল হজম করেছে জুভেন্টাস। জর্জো কিয়েল্লিনি, লিওনার্দো বোনুচ্চিদের নিয়ে গড়া রক্ষণের সামনে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের। জুভিদের গোলপোস্টের সামনে ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়ানোর জন্য জিয়ানলুইজি বুফন তো আছেনই।

১৩ বছর আগে কার্ডিফের এই মাঠেই ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা জিতেছিলেন রোনালদো। ২০০৪ সালে মিলওয়ালকে হারিয়ে এফএ কাপ জিতেছিল রোনালদো তখনকার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দলের তিন দলের একটি ছিল রোনালদোর হেডে। সেই মাঠেই আজ ক্যারিয়ারের ২০তম শিরোপা জয়ের হাতছানি পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে।

সব মিলিয়ে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ফুটবল অনুরাগীরা। কিন্তু শিরোপাটা শেষ পর্যন্ত কে জিতবে, রিয়াল মাদ্রিদ না জুভেন্টাস? জবাব মিলবে রাতেই!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের