,

না. গঞ্জে বিপুল অস্ত্র উদ্ধার: ফের অভিযান শুরু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল-৫ নম্বর সেক্টরে অস্ত্র উদ্ধার অভিযান ফের শুরু করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডোবায় নেমে তল্লাশি চালাচ্ছেন।আজ শনিবার সকাল ১০টার দিকে এই অভিযান শুরু হয়।

 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক এই সব তথ্য নিশ্চিত করেছেন।রূপগঞ্জের ওসি ইসমাইল হোসেন জানান, যার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সেই শরিফ খানকে পুলিশ হেফাজতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) মধ্যরাত থেকে রূপগঞ্জে অভিযান চালিয়ে ৬২টি এসএনজি, দুটি রকেট লঞ্চার, বেশ কয়েকটি গ্রেনেড, ডেটোনেটর, বোমা তৈরির বিস্ফোরকসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

গত বছর রাজধানীর দিয়াবাড়ির একটি জলাধার থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে রূপগঞ্জের এসব ব্যাগ ও অস্ত্রের ধরনে মিল রয়েছে বলেও জানায় পুলিশ। একই চক্রের হাতে এসব অস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি