,

প্যারিস চুক্তি: প্রতিশ্রুতি রক্ষার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ালেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেয়া প্রতিশ্রুতি রক্ষার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের। এমনটিই মতপ্রকাশ করেছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।

বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহিত প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপর ‘অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দেয়া হয়েছে। এই চুক্তির কারণে তার দেশের জিডিপিতে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে এবং চাকরি হারাবে প্রায় ৬৫ লাখ মানুষ।

ট্রাম্পের এ ধরনের মন্তব্যের পরই ব্লুমবার্গ ওই মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কর্মরত আছেন তিনি।

ব্লুমবার্গ বলেন, প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ালেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি রক্ষার সুযোগ শেষ হয়ে যায়নি। শহর, রাজ্য ও ব্যবসার অংশীদারিত্বের মাধ্যমে এটা করা যেতে পারে।

জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, বিশ্ব জানুক যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে অংশ নিয়েছে। ইতিমধ্যে আমরা অর্ধেক কাজ সম্পন্ন করেছি। আশা করছি ওয়াশিংটনের কোনো রকম সমর্থন ছাড়াই আমরা আমাদের প্রক্রিয়া এগিয়ে নিতে পারব।

২০১৫ সালের প্যারিস চুক্তিতে ভারত, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র- সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী এ চারটি দেশ কার্বণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২০ সাল থেকে কার্বন নিঃসরণে লাগাম টানার কথা দেশগুলোর। চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা ছিল। দেড় ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার সর্বোচ্চ চেষ্টার কথাও বলা হয়েছিল ওই চুক্তিতে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে