,

আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী লিও

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিও ভারাদকার। ৩৪ বছর বয়সী লিও দেশটির সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী। বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানা যায়।

শুক্রবার প্রতিদ্বন্দ্বী গৃহায়ণ মন্ত্রী সিমন কোভেনসিকে ৬০ শতাংশ ভোটে পরাজিত করে ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হন লিও। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে। এই জয়ে তাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০০২ সাল থেকে তিনি এই দায়িত্বে আছেন।

ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকারের জন্ম ডাবলিনে। তার বাবা ভারতীয় এবং মা আইরিশ। লিও প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন, তিনি একজন সমকামী।

ফাইন গেলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পর লিও তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, পক্ষপাতিত্ব এই প্রজাতন্ত্রের ওপর কোনো প্রভাব রাখে না। আমার বাবা যখন পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে আয়ারল্যান্ড আসেন, তিনি কল্পনাও করেননি তার ছেলে বড় হয়ে একদিন এ দেশেরই নেতা হবে।’

আয়ারল্যান্ডে গত দুই দশকে যে সামাজিক পরিবর্তন এসেছে তা উল্লেখযোগ্য। ১৯৯৩ সালে দেশটি সমকামিতা নিয়ে কড়া অবস্থান নিয়েছিল। অথচ, ২০১৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে সমকামী বিবাহকে স্বীকৃতি দেয়। এবার সমকামী প্রধানমন্ত্রী নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করল আয়ারল্যান্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে