,

উ.কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ালো জাতিসংঘ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। বছরজুড়ে পিয়ংইয়ংয়ের অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার বিবিসির অনলাইন ভার্সন এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির চারটি প্রতিষ্ঠান এবং ১৪ জন পদস্থ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ। এই নিষেধাজ্ঞা আনতে শুক্রবার নিরাপত্তা পরিষদের সবগুলো সদস্য রাষ্ট্র একমত হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনে এ ধরনের নিষেধাজ্ঞার আওতা আরো বাড়ানো হতে পারে বলে জানানো হয়।

পিয়ংইয়ংকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সমঝোতার সপ্তাহখানেকের মধ্যেই ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এমন সিদ্ধান্ত নিলো।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৪ উত্তর কোরীয় কর্মকর্তার মধ্যে আছেন দেশটির বৈদেশিক গুপ্তচর সংস্থার প্রধান চৌ লু। বাকিদের মধ্যে নর্থ কোরিয়া ওয়ার্কাস পার্টির সিনিয়র সদস্য থেকে শুরু করে দেশটির সেনা নিয়ন্ত্রিত ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রধানও আছেন।

নর্থ কোরিয়া স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, দ্যা কোরীয় ব্যাংক এবং দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে নিষিদ্ধ প্রতিষ্ঠানের তালিকায়। এর মধ্যে দ্যা কোরীয় ব্যাংক দেশটির রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আর্থিক ব্যবস্থাপনায় পরিচালিত, যার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনও আছেন।

এর আগে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্ট এমন নয়টি সরকারি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের