,

তালাবদ্ধ দোকানে পুড়ে মরলো শিশু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাজমুল হোসেন খোকন (১২) নামে একটি শিশু দোকানের মধ্যে আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছে।

শনিবার মধ্যরাতেএ ঘটনা ঘটে। মৃত নাজুমল হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে। আগুনে ওই বাজারের প্রায় দেড় শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম ও পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ অবস্থায় দোকানের ভেতরে থাকায় আটকা পড়ে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনের এ ঘটনায় ত্রিশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের