,

সালমানের প্রস্তাবে সাড়া দিলেন না সাইফকন্যা সারা!

news-image

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর কন্যা জাহ্নবী, সারা আলি খান, অমিতাভ বচ্চনের নাতনি নভ্য নাভেলি নন্দার মতো বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি নাম। তবে এদের মধ্যে সাইফ আলি খানের কন্যা সারার জনপ্রিয়তা যে বেশ ভাল সেটা বোঝাই যাচ্ছে। আর তা না হলে স্বয়ং সালমান খানই বা তাকে কেন কড়া নাড়বেন।

প্রসঙ্গত, সলমন খানের থেকে ব্রেক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা,
অথচ তাঁর ডাকেই নাকি সাড়া দেননি সারা আলি খান।

সূত্রের দাবি, নিজের ভগ্নিপতি অর্পিতার স্বামী আয়ুশ শর্মাকে বলিউডে আনার জন্যে প্রস্তুত করছেন সালমান খান। আর তাঁর বিপরীতেই অভিনয় করানোর জন্যে সারাকে মেসেজ করে ডেকে পাঠিয়েছিলেন বলিউড সুপারস্টার। এমনকি তার জনসংযোগ কর্মকর্তার পক্ষে থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দেওয়া হয়, সারা-আয়ুশ একসঙ্গে ছবি করতে চলেছেন। কিন্তু, সারা সেই প্রস্তাবে সাড়া দেননি।

সূত্রের খবর, সারা নাকি করণ জোহরের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী। বলিউডে নবাগতদের সফলভাবে নিয়ে আসার জন্যে বিখ্যাত করণ। সেই জায়গায় সালমানের নবাগতদের নিয়ে করা ছবি বাজারে তেমন সাফল্য পায়নি। সুরাজ পাঞ্চোলি-আতিথিয়া শেঠির ছবি ‘হিরো’ একেবারেই বক্স অফিসে দাগ কাটতে পারেনি। তারপরও বলিউডে ক্যারিয়ার শুরু আগে সারার এধরনের আচরণে সালমান যে বিরক্ত সেকথা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের