,

খুলনায় ‘ইসলামী আন্দোলনের’ নেতাকে গুলি করে হত্যা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে আঞ্জুমান রোডের মসজিদের পাশে ওই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শেখ ইকবাল সারওয়ার (৪৫)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তিনি সাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে রাস্তায় কয়েকজন পাট ব্যবসায়ীর সঙ্গে আলাপ করছিলেন ইকবাল সারওয়ার। এই সময় তাঁর ফোন বেজে উঠলে তিনি একটু দূরে সরে গিয়ে কথা বলেন। তখনই দুর্বৃত্তরা ইকবালের বুকে তিনটি গুলি করে। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ইকবালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইকবালের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ের জামাতা কিছুদিন আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত ইকবাল একসময় আখতার হোসেন খোকনের সহযোগী ছিলেন। আখতার হোসেন টাইগার খোকন নামে পরিচিত ছিলেন। তিন সহযোগীসহ ১৯৯৭ সালের ২৯ নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আখতার হোসেন খোকন। ওই সময় দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন আখতার আর সাধারণ সম্পাদক ছিলেন ইকবাল সারওয়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে