,

অর্থ আত্মসাৎ : নিউইয়র্কে এক বাংলাদেশিকে খুঁজছে এফবিআই

news-image

নিউজ ডেস্ক : জালিয়াতির মাধ্যমে ১ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগে শেখ মাহতাব মিয়া নামের এক বাংলাদেশিকে খুঁজছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআইয়ের বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টার।

যুক্তরাষ্ট্রের নাগরিক শেখ মাহতাব মিয়া বাংলাদেশি কমিউনিটিতে ‘নেপু’ নামে পরিচিত। তিনি ট্যাক্স ফাইল করার সময় বন্ধুদের ও সহকর্মীদের পরিচয় ব্যবহার করে ১ লাখ ১৪ হাজার ডলার জালিয়াতি করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটে ২০১১ সালের সেপ্টেম্বর ও ২০১৫ সালের মার্চে গ্লেন ওকস ও জ্যামাইকা এলাকায়।

ট্যাক্স ফেরত বাবদ ১ লাখ ১৪ হাজার ডলারের চেক কুইন্সের জামাইকায় একটি গ্রোসারি দোকানে মেইলে পাঠানো হয়েছিল। চেকটি যে ঠিকানায় পাঠানো হয়েছিল, তিনি নিজেই এই গ্রোসারির মালিক এবং অবৈধ ডলারগুলো পরবর্তীকালে চেক থেকে ক্যাশ করেন। মাহতাব পূর্বে আরও অবৈধ ট্যাক্স ফেরত বাবদ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

২০১২ সালের ২১ অক্টোবর মাহতাব মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে কুইন্স ও গ্লেন ওকসের এলাকায় তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। মাহতাবের সন্ধান দিতে পারলে নগদ ১১ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের