,

‘আনস্মার্ট’ টিভি রিপ্লের শিকার তামিম?

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম ‘স্মার্ট ক্রিকেট টুর্নামেন্ট’। এই টুর্নামেন্টে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা আগে কখনও হয়নি। কিন্তু উদ্বোধনী ম্যাচে প্রশ্ন উঠেছে এই প্রযুক্তির ব্যবহার নিয়েই। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৩৬ তম ওভারে অধিনায়ক মাশরাফির বলে ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যানের একটি ক্যাচ নেন তামিম ইকবাল। কিন্তু সেটা ক্যাচ নাকি ক্যাচ নয়, তা নিশ্চিত করতে পারেনি টিভি রিপ্লে! বিষয়টি সমর্থকদের পাশাপাশি মানতে পারছেন না খোদ তামিম ইকবাল!

ঘটনা হলো, ৩৬তম ওভারের ৪র্থ বলটিতে ক্যাচ তুলে দেন ২২ রানে ব্যাট করতে থাকা মরগ্যান। অপূর্ব দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দী করেন তামিম। দুর্দান্ত ক্যাচটি যে তিনি তালুবন্দী করেছেন তা বারবার ইঙ্গিত করে বোঝাচ্ছিলেন। কিন্তু মরগ্যান সন্দেহ প্রকাশ করলেন। সিদ্ধান্তের ভার গেল থার্ড আম্পায়ারের কাছে। টিভি রিপ্লে দেখে অপর ফিল্ড আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ‘নট আউট’ এর সফট সিগন্যাল দিলেন সুন্দরম রবি।

টিভি রিপ্লেতে পেছন থেকে দেখে মনে হচ্ছিলো আউট। সামনে থেকে দেখানোর পর অবশ্য একটু সংশয় জেগেছে। তাই এই ফুটেজ দেখে পরিস্কার করে কিছু বলার সুযোগ নেই। যে কারণে ‘বেনিফিট অব ডাউট’ থেকে জীবন পেয়ে যান মরগ্যান। প্রশ্ন উঠেছে এখানেই। টাইগার ক্যাপ্টেন মাশরাফি আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান করে বলেছেন, “তামিম পুরোপুরি নিশ্চিত ছিল যে ওটা ক্যাচ হয়েছে। সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিনা জানি না। যেহেতু ফিল্ডার বলছিল, সেক্ষেত্রে আরও ক্লোজ করে দেখলে হয়ত আরও ভালো বোঝা যেত। তবে মাঠে যে ফিল্ডার থাকে, তার মত অনেক গুরুত্বপূর্ণ। সে এখনও পর্যন্ত আত্মবিশ্বাসী যে ওটা ক্যাচ ছিল। ”

নট আউট ঘোষণার পর বিস্মিত, হতবাক তামিম ছুটে যান ফিল্ড আম্পায়ারের কাছে। টিভিতে সেই দৃশ্য দেখেছে কোটি কোটি দর্শক। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার আর সুযোগ নেই। তবে ম্যাচ শেষে তামিম বলেছেন, “আমি এখনও নিশ্চিত ক্যাচটি ঠিক ছিল। মাঠের আম্পায়ার সফট সিগন্যাল নট আউট দেওয়ার কারণেই হয়ত শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত টিকে গেছে। ফিল্ডার হিসেবে আমার মনে হয়েছে আমি ঠিকভাবেই ক্যাচটি নিয়েছিলাম। ”

একটি ক্যাচই হয়তো গতকালের ম্যাচটির মোড় ঘুরিয়ে দিতে পারত। একটি উইকেট যেত। একটি বল ডট হতো। একটি বলই তো অনেক ব্যবধান গড়ে দিতে পারে। কিংবা এমনও হতে পারত, সেটি আসলে আউট ছিল না। এমন স্মার্ট টুর্নামেন্টের প্রথম দিনটিতে এমন আনস্মার্ট প্রযুক্তি দেখে সমালোচনা ঝড় উঠেছে। মরগ্যান আউট হোক আর না হোক, টিভি রিপ্লে দর্শকদের খুশি করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের