,

রণবীর-ক্যাটরিনার ‘আজব’ নাচ, মাতল নেটদুনিয়া (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : রিয়েল লাইফের প্রেম অনেকদিন আগেই কেটে গেছে। তবে রিল লাইফে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের রসায়ন দেখলে সেসব বোঝার উপায় নেই। মুক্তি পেল পরিচালক অনুরাগ বসুর আপকামিং ছবি ‘জগ্গা জাসুস’-এর প্রথম গান। আর সেই গানেই তাঁদের ‘আজব’ নাচের স্টাইল মন কাড়ল দর্শকদের।

সম্পর্কটা বেশ ভালই চলছিল রণবীর-ক্যাটরিনার। চুটিয়ে প্রেম করছিলেন দু’জন। কিন্তু ছবির মাঝপথে বিপত্তি বাধে। রণবীর আর ক্যাটরিনার সম্পর্কটা ভেঙে যায়। আর তাঁদের আগামী ছবি ‘জগ্গা জাসুস’-এর কাজ নিয়ে তৈরি হয় ব্যাপক গোলযোগ। দু’জনই একে অপরের সঙ্গে কাজ করতে নারাজ ছিলেন। ফলে ছবির শুটিং আদৌ সম্পূর্ণ হবে কি না তা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল বলিউডে। তবে পরে অবশ্য সেসব সমস্যা মিটে যায়। অবশেষে জুলাইয়ের ১৪ তারিখ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।

সদ্য মুক্তি পাওয়া ‘উল্লু দা পাঠ্ঠা’ গানটিতে মরক্কোর বিভিন্ন জায়গায় নাচ দেখিয়ে অর্থ উপার্জন করতে দেখা যাচ্ছে এই জুটিকে। অনলাইনে তাঁদের সেই মজার নাচ ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে দিয়েছেন দর্শকরা। অরিজিৎ সিং ও নিকিতা গান্ধীর গাওয়া গানটিতে সুর দিয়েছে বাঙালি সঙ্গীত পরিচালক প্রীতম। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানের দৃশ্যে রণ-ক্যাট জুটি এক মুহূর্তের জন্য যেন মনে করিয়ে দিচ্ছেন তাঁদেরই অভিনীত ‘আজব প্রেম কি গজব কাহিনী’ ছবিটির কথা। সেখানেও রঙিন লোকেশনে দারুণ প্রাণবন্ত ও উচ্ছ্বল স্বভাবে দুই তারকা ধরা দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘বরফি’ ছবিটিও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। রণবীরের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের। এবার তাই রণবীর-অনুরাগ জুটির থেকে সিনেপ্রেমীদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের