,

ভারতের একমাত্র স্বয়ংক্রিয় কসাইখানা বন্ধ হয়ে গেল

news-image

অনলাইন ডেস্ক : পশুহত্যা এবং কেনাবেচা সংক্রান্ত বিষয়ে ভারতজুড়ে বিতর্ক চরমে। তারই জের ধরে কমে গেছে মহিষের সরবরাহ। আর সেজন্যই কার্যত বন্ধ হয়ে গেল কলকাতায় থাকা ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় কসাইখানা। কলকাতা পৌরসভার সঙ্গে আলোচনার পর বন্ধ করে দেওয়া হয়েছে ট্যাংরার ওই কসাইখানা।

সম্প্রতি উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, হরিয়ানা থেকে গবাদিপশুর সরবরাহ কমে গেছে। পৌরসভার স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেকদিন এই কসাইখানায় ৮০০ মোষের সরবরাহ ছিল। কিন্তু গত কয়েমাসে দিনে ২০০ করে কমেছে সেই সংখ্যা। শহরের এই কসাইখানায় প্রত্যেকদিন অন্তত ১২০০ গবাদিপশু রাখার ও কাটার ব্যবস্থা ছিল। সেখান থেকেই বিভিন্ন জায়গায় মাংস সরবরাহ দেওয়া হত। এটি তৈরি করতে ২৫ কোটি টাকা খরচ হয়েছিল। প্রত্যেক ধাপে পশু চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো হত এখানে। এরপর এসি গাড়িতে সেই মাংস সরবরাহ করা হতো।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গোহত্যা সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে। খোলা বাজারে যেসব গরু বিক্রি করা হচ্ছে, তাদের যেন হত্যার জন্য বিক্রি করা না হয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নোটিশ দিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই নিয়মের আওতায় শুধু গরু নয়, ষাঁড়, উট সবকিছুকেই ধরা হয়েছে। কেবলমাত্র চাষের কাজেই গরু ব্যবহার করা যাবে বলে এ নির্দেশিকা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের