,

ভিডিও স্ক্যান্ডাল: অস্বস্তিতে জয়সুরিয়া

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেট ছাড়ার পর অনেক বছর কেটে গেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়ার। কিন্তু হঠাৎ তার একটা গোপন ভিডিও ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা ক্রিকেট বিশ্বে। সেটা হল সাবেক বান্ধবীর সঙ্গে তার একটা গোপন ভিডিও। সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। বর্তমানে তিনি শ্রীলঙ্কার ক্রিকেট নির্বাচক কমিটির অন্যতম সদস্য।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা দলের সঙ্গে এমনিতেই পাঠানো হয়নি জয়সুরিয়াকে। তার অতীত রেকর্ড দেখেই হয়তো খুব একটা কঠিন শাস্তি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘ব্যক্তিগত অশ্লীল ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর জয়সুরিয়ার বিরুদ্ধে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বোর্ডের কেউই চাইছেন না তাকে নির্বাচক পদে রাখা হোক। ’’

ভিডিওতে জয়সুরিয়া সঙ্গে তার সাবেক বান্ধবীকে দেখা গেছে। তিনি বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর স্ত্রী। পাশাপাশি একটি গসিপ ওয়েবসাইট, টিভি ও রেডিও চ্যানেলের মালিক। তার সঙ্গে জয়সুরিয়ার গোপন ভিডিও ফাঁস হতেই এখন তীব্র অস্বস্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও।

ওই নারী জানিয়েছেন, এই ভিডিওটা যখন শ্যুট হয়েছিল, তখন তারা দু’জনের প্রেমিক-প্রেমিকা ছিলেন। এমনকী, জয়সুরিয়ার সঙ্গে তার মন্দিরে বিয়েও হয় বলে জানিয়েছেন ওই নারী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের