বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি পিটসবার্গের প্রতিনিধি, প্যারিসের নয়’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ওয়াশিংটন; যাবতীয় আশঙ্কা সত্য প্রমাণ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি এ বিষয়ে নতুন করে দরকষাকষির কথা বললেও ঘনিষ্ঠ সহযোগী দেশগুলি তা নাকচ করে দিয়েছে৷

নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প জলবায়ু চুক্তি সংক্রান্ত বহু প্রতিক্ষিত ঘোষণা করলেন৷ তার আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্তুতিবাক্যের মাধ্যমে ট্রাম্পের ‘অসাধারণ নেতৃত্বের’ দৃষ্টান্ত তুলে ধরেন৷ নির্বাচনি প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে ট্রাম্প কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সে বিষয়ের উল্লেখ করেন তিনি৷
এরপর ট্রাম্প নিজে ২০১৫ সালের জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেন এবং দীর্ঘ ভাষণে এই সিদ্ধান্তের পক্ষে একাধিক যুক্তি ও কারণ তুলে ধরেন৷ তার বক্তব্যের মূলমন্ত্র ছিল ‘অ্যামেরিকা ফার্স্ট’৷ ট্রাম্প মনে করেন, এই চুক্তি মার্কিন স্বার্থের মারাত্মক ক্ষতি করেছে৷ চীন ও ভারতের মতো দেশ জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ পেলেও অ্যামেরিকার উপর ‘অন্যায় শর্ত’ চাপিয়ে কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি শিল্পের ক্ষতি করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতি, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের উপর৷ সেইসঙ্গে বিপুল আর্থিক ক্ষতিও হয়েছে বলে ট্রাম্প দাবি করেন৷

মার্কিন জনগণের স্বার্থ রক্ষায় ট্রাম্প কতটা আন্তরিক, তা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি পিটসবার্গের প্রতিনিধি, প্যারিসের নয়৷” পিটসবার্গ শহরের মেয়র অবশ্য এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন৷

বলা বাহুল্য, এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বর্তমান প্রশাসনের কড়া সমালোচনা করেন এবং ফেডারেল সরকারের এই নীতিকে অগ্রাহ্য করে রাজ্য, শহর কর্তৃপক্ষ ও শিল্প প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ সংরক্ষণের ডাক দেন৷

প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তি বাতিল করে বাকি বিশ্বের সঙ্গে নতুন করে এক চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করেন, যার শর্তগুলি মার্কিন স্বার্থের ক্ষতি করবে না৷ এমন প্রস্তাব সরাসরি নাকচ করে দিচ্ছেন পশ্চিমা জগতের একের পর এক নেতা৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও ইটালির প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি এক বিরল যৌথ বিবৃতিতে সাফ জানিয়ে দেন, প্যারিস চুক্তির রদবদল নিয়ে আলোচনা একেবারেই সম্ভব নয়৷ বাকি দেশগুলির উদ্দেশ্যে তাঁরা এই চুক্তি কার্যকর করার উদ্যোগ চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন৷

জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকেও ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে৷

চীনের সরকারি শিনহুয়া সংবাদ সংস্থা এক সংবাদভাষ্যে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ শুক্রবার চীন ও ইউরোপীয় ইউনিয়ন প্যারিস চুক্তির প্রতি নতুন করে আস্থা দেখাতে চলেছে৷ ডিডব্লিউ

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু