,

বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তারির মুখে রাখি

news-image

 

বিনোদন ডেস্ক : ঋষি বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। এর আগে একই ঘটনায় গত ৩ মার্চ বলিউডের বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। শোনা গিয়েছিল, তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। তবে সে খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন বলিউডের আইটেম গার্ল।
চ্যানেলের একটি অনুষ্ঠানে বাল্মীকি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন তিনি। বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকি প্রসঙ্গ। বলেছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে।

কিন্তু, বাল্মীকি নিয়ে রাখির এই মন্তব্য ভালোভাবে নেয়নি বাল্মীকি সম্প্রদায়ের মানুষরা। বাল্মীকির সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৩ মার্চ প্রথম রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লুধিয়ানার একটি আদালত। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই এবার বলিউডের এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।
তবে রাখি সাওয়ান্তকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। কখনও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে রগরগে এমএমএস ছড়িয়ে পড়াই হোক কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া জামা পরা, বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের