,

সউদি দৈনিকের ব্যবস্থাপনা সম্পাদক হলেন এক নারী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের অন্যতম প্রাচীন আরবী দৈনিক, ১৯৩২ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত আলবিলাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক নিযুক্ত হলেন একজন নারী। তিনি হলেন মানাল ফয়সল আল শরিফ।

পত্রিকাটি বলেছে, মানাল আল শরিফ তাঁর দক্ষতা দিয়ে এই পত্রিকার সাংবাদিকতায় পরিবর্তন এনেছেন। তাই তাঁর এ পদোন্নতি।

মানাল ফয়সল আল শরিফ কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং আমেরিকার শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে মিডিয়া অ্যান্ড জারনালিজম ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা লাভ করেন। লেবাননের ”নাহার” পত্রিকা থেকেও তিনি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।

মানালই সউদি আরবের প্রথম নারী সাংবাদিক, যিনি ২০০১ সালের ইউনাইটেড নেশনস প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মানাল আল শরিফ তাঁর ২০ বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে ইকতিসাদিয়াহ, আল ওয়াতান, মদিনা ও ওকাজে কাজ করেন। সর্বশেষ কর্মস্থল ওকাজে তিনি স্পেশালাইজড পাবলিকেশন্স বিভাগের প্রধান ছিলেন। সূত্র : সউদি গেজেট

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের