,

‘বিজলী’ নিয়ে কলকাতায় ববি

news-image

বিনোদন প্রতিবেদক : নিজের প্রযোজনার প্রথম ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা ববি।এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছেন। দার্জিলিং, ঢাকা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করেছেন। বর্তমানে কলকাতায় ছবির কালার কারেকশনের কাজ করছেন তিনি। আন্তর্জাতিক মানের ছবি নিয়ে দর্শকদের সামনে আসতে চান ববি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ববির বিপরীতে ছবিতে অভিনয় করছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর।

নিজের প্রযোজিত ও অভিনীত ছবি প্রসঙ্গে ববি বলেন, ‘ছবির কাজ প্রায় শেষ, এখন ছবির কিছু কালার কারেকশনের কাজ করছি। আগামী কয়েকদিনের মধ্যে তা শেষ করে দেশে ফিরতে পারব বলে আশা করি। এটা আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি। অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাকে। এমন একটি ছবি দর্শকদের উপহার দিতে চাই, যা দেখে দর্শক আমার এবং আমার প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ভরসা রাখতে পারেন। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ আমরা কলকাতা ও যুক্তরাষ্ট্রে করছি। যে কাজটি যেখানে ভালো হয় আমরা সেখানে সেই কাজটি করার চেষ্টা করছি।’

ববি আরো বলেন, ‘লোকেশন বা অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে আমরা কোনো ছাড় দিইনি। শুধু বাংলাদেশ নয়, গ্লোবাল মার্কেটের কথাও মাথায় রেখে ছবিটি নির্মাণ করছি। আমাদের দর্শক এখন ডিশ বা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর ছবি দেখতে পারে। এখন আমরা যদি বিশ্বমানের ছবি নির্মাণ না করি তাহলে দর্শক তা পছন্দ করবে না।’

‘বিজলী’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ব্যানার্জি। ছবিতে ববি ও রণবীর ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কলকাতার শতাব্দী রায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে