,

পাচার ঠেকাতে ব্যাংকের টাকায় শুল্ক : পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিদেশে টাকা পাচার ঠেকাতে ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্ক বসানো হয়েছে।’

আজ শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলে পরিকল্পনামন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘টাকার ধর্ম হলো যেখানে মূল্য পাবে, সেখানে চলে যাবে। এ জন্য আমরা এখন ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বিনিয়োগ করতে উৎসাহিত করছি।

বিদেশে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় অনেক ব্যবসায়ী বিনিয়োগ করছেন।’

মুস্তফা কামাল বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, তখন মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩১ শতাংশ। বর্তমানে তা ৫ দশমিক ৩৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এতে করে জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই। জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা