,

সানি পুত্রে আপত্তি উর্বশীর

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেতা সানি দেওলের ছেলে করন। পাল পাল দিল কে পাস সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখতে চলেছেন তিনি। সিনেমায় নায়িকাসহ অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানাননি নির্মাতারা। তবে সিনেমার শুটিং প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমার নায়িকা চরিত্রে উর্বশী রাউটেলাকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন উর্বশী।

প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে করনের সিনেমাতে উর্বশীকে চাইছিলেন সানি দেওল। কিন্তু উর্বশী বিনয়ের সঙ্গে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সিং সাব দ্য গ্রেট সিনেমায় সানি দেওলের সঙ্গে রোমান্স করেছিলেন উর্বশী। এখন তার ছেলের সঙ্গে রোমান্স করাটা ঠিক হবে না বলে মনে করছেন এ অভিনেত্রী।

সর্বশেষ কাবিল সিনেমায় দেখা গেছে উর্বশীকে। সিনেমাটির ‘হাসিনো কি দিওয়ানা’ গানে দেখা যায় তাকে। প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছিল গানটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা