,

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহালে সুপ্রিম কোর্টে আবেদন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ পুনরায় বলবৎ করতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের পক্ষে এ আবেদন করা হয়।

বিচার বিভাগের মুখপাত্র সারাহ ইসগুর ফ্লোরেস এক বিবৃতিতে বলেছেন, ‘ আমরা সুপ্রিম কোর্টকে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির আহ্বান জানিয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্টে ট্রাম্পের আইনগত কর্তৃত্বের ভিত্তিতে জারি করা নির্বাহী আদেশ জাতিকে নিরাপদ রাখবে এবং আমাদের সমাজকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখবে।’

গত জানুয়ারিতে ইরাকসহ সাতটি মুসলমান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই সময় ওয়াশিংটন ও মিনেসোটার আদলত ট্র্রাম্পের এই আদেশের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ দেয়। মার্চে আগের আদেশে তালিকা থেকে ইরাককে বাদ দিয়ে কিছুটা সংশোধনী এনে দ্বিতীয় দফায় নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ম্যারিল্যান্ডের একটি আদালত এই আদেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সাময়িকভাবে তা স্থগিতের নির্দেশ দেয়।

নিম্ম আদালতের এই আদেশের প্রত্যাহার চেয়ে বৃহস্পতবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দুটি আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে।

সারাহ ইসগুর ফ্লোরেস বলেছেন, ‘যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দেয় সেসব নাগরিকরা যতক্ষন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি না বলে প্রমাণিত হচ্ছে সেই সময় পর্যন্ত প্রেসিডেন্ট চান না ওই দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা