,

৮০ মিলিয়ন ইউরো বোনাস পাবে রোনালদোরা

news-image

স্পোর্টস ডেস্ক :১৯৫৬ থেকে শুরু করে ১৯৬০ পর্যন্ত পাঁচ মৌসুম চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিজেদের ঘরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এরপর আরও ছয়বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে স্প্যানিশ লিগের জায়ান্টরা।

কিন্তু শিরোপা ধরে রাখতে পারেননি পরের বছর। এবার সেই সুযোগটি তাদের সামনে এসেছে। ২০১৬ সালে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা ঘরে রাখার মিশনে এবার রিয়ালের প্রতিপক্ষ ইতালির সেরা ক্লাব জুভেন্টাস। আগামীকাল কার্ডিফে মাঠে নামবে দুই দল।

১২তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের মিশনে রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা জিতলে বড় অঙ্কের বোনাস পাবে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজামারা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদ শিরোপা ঘরে তুললে ৮০ মিলিয়ন ইউরো পুরস্কার পাবে।

মার্কা জানিয়েছে, অধিনায়ক সার্জিও রামোসসহ দলের বেশি কিছু সিনিয়র ফুটবলার ক্লাব কর্তৃপক্ষের কাছে বড় অঙ্কের বোনাস দাবি করে। ক্লাব কর্তৃপক্ষও তাদের দাবি রাখার ঘোষণা দিয়েছে। মার্কার দাবি, এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারলে রিয়াল মাদ্রিদের প্রতিটি খেলোয়াড় ১৫ লাখ ইউরো করে বোনাস পাবেন।

গত বছর চ্যাম্পিয়নস লিগ জেতায় ক্লাব স্টাফ ও ফুটবলারদের ৩২ মিলিয়ন ইউরো বোনাস দিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রতিটি ফুটবলার ৭ লাখ ইউরো পকেটে পুরেছিলেন। এছাড়া ১ লাখ ইউরো বাড়তি পেয়েছিলেন এলক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোয়। এবার বোনাসের পরিমাণ দ্বিগুন হয়েছে। বলার অপেক্ষা রাখে না ইতালির ক্লাবটিকে হারাতে পারলে পুরস্কারকে ভেসে যাবে লস ব্লাঙ্কোসরা।

প্রসঙ্গত, ইউএফার পক্ষ থেকে বিজয়ী দল চ্যাম্পিয়নশিপ প্রাইজমানি পাবে ১৫,৫০০,০০০ ইউরো। রানার্সআপ পাবে ১১,০০০,০০০ ইউরো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা