,

ক্যাটরিনা-আলিয়ার প্রশংসায় সালমান

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফের বন্ধুত্বটা বেশ পুরোনো। শুরুর দিকে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও শোনা যায়। মাঝে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম, সালমানের সঙ্গে তার দূরত্ব তৈরি করে। তবে রণবীরের সঙ্গে ব্রেকআপের পর আবারো সালমান-ক্যাটরিনার বন্ধুত্ব জোড়া লাগে।

গতকাল ছিল আইফা অ্যাওয়ার্ড ২০১৭-এর সাংবাদিক সম্মেলন সেখানে ক্যাটরিনার নাচের প্রশংসা করেন সালমান খান। আইফা অ্যাওয়ার্ডের এবারের আসরে নাচবেন ক্যাটরিনা। সংবাদ সম্মেলনে তা নিয়েই কথা বলছিলেন তিনি। তার কথার মাঝেই পাশ থেকে সালমান বলেন, ‘তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রির সেরা নাচিয়েদের মধ্যে সে একজন।’

সালমান-ক্যাটরিনার পাশে আলিয়া ভাটও ছিলেন। এ অভিনেত্রীকে উদ্দেশ্য করে সালমান বলেন, ‘তাদের (ক্যাটরিনা-আলিয়া) দুজনের মধ্যে সমতা হতে পারে।’ সালমানের কথা শুনে আলিয়া বলেন, ‘আমি খুবই খারাপ নাচি। আমি শুধু কিউট।’ এ কথার পরিপ্রেক্ষিতে সালমান বলেন, ‘তুমি আমার চেয়ে খারাপ নাচতে পারবে না, আর আমি তো কিউটও নই।’

আইফা অ্যাওয়ার্ডে উড়তা পাঞ্জাব ও ডিয়ার জিন্দেগি সিনেমার জন্য ‘সেরা অভিনেত্রী’ শাখায় মনোনয়ন পেয়েছেন আলিয়া ভাট। পাশাপাশি প্রথমবারের মতো আইফা অ্যাওয়ার্ডে পারফরম্যান্স নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি এরই মধ্যে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছি। এমনকি ঘুমের মধ্যেও নাচছি। আমার জীবনের সেরা অনুভূতি এটি।’

অন্যদিকে আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে প্রায় নিয়মিতই দেখা যায় ক্যাটরিনা কাইফকে। তিনি বলেন, ‘আমি আশা করব, এটি স্মরণীয় কিছু হবে।’

আগামী ১৪-১৫ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড ২০১৭। ক্যাটরিনার জন্মদিনে অর্থাৎ ১৬ জুলাই এটি সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা