,

তেরেসা মে’কে নিয়ে অসম্মানজনক গান

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সে একজন মিথ্যাবাদী, তাকে বিশ্বাস কর না, তাকে বিশ্বাস কর না … এমনই এক গান বাঁধা হয়েছে ব্রিটিশ প্রধামন্ত্রী তেরেসা মেকে নিয়ে। আগামী ৮ জুনের সাধারণ নির্বাচনে তেরেসা বিরোধীদের এটা হলো গানে গানে প্রতিবাদ। আর এ প্রতিবাদ গানটি বুধবার চার্টস কোম্পানির বিক্রয় তালিকার শীর্ষে উঠে গিয়েছিল।

লায়ার লায়ার জিই২০১৭ শীর্ষক এই গানটি প্রচার করে লন্ডনের ব্যান্ডদল ক্যাপ্টেন স্কা। গত শুক্রবার এটি মুক্তি পায়। চার্টস কোম্পানির কর্মকর্তারা জানান, ক্যাসেটটি এখন তিন নম্বরে রয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গানটির বিক্রি বেড়েছে খুব। ৫ দিনের মধ্যে ৩০ হাজারের বেশি ডিজিটাল কপি ডাউনলোড করা হয়েছে। আর শোনা হয়েছে এক লাখেরও বেশি বার।’

বিবিসি রেডিও ওয়ান বলেছে, ‘গানটি আমরা বাজাচ্ছি না। কারণ সেটা হবে সরকারি নিয়মের পরিপন্থী। ৮ জুনের আগে এ গান বাজানো যাবে না। এতে নির্বাচনী প্রচারে প্রভাব বিস্তার করার মতো ব্যাপার হতে পারে।’

তারা গানটি কিংবা এর শিল্পী কলাকুশলীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে না পারার কথা জানালেও নিজেদের সম্পাদকীয় নীতিমালার কারণে গানটি প্রচার করবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে। নির্বাচনের একদিন আগে পর্যন্ত এই গান বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তা ফুড ব্যাংকসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে বলে জানিয়েছে ব্যান্ডদলটি। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা