,

মূল্যস্ফীতি বাড়বে, চাপে পড়বেন নিম্ন মধ্যবিত্ত মানুষ : সিপিডি

news-image

নিউজ ডেস্ক : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামগ্রিকভাবে যে কর কাঠামো আছে তাতে মূল‌্যস্ফীতি বাড়বে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। তারা বলেছে, বাজেটে যে কর ও ভ্যাট আরোপ করা হয়েছে তাতে উৎপাদন ব্যয় বাড়বে, বাড়বে ভোগ ব্যয়। ফলে মূল্যস্ফীতি বাড়বে। এতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি চাপে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসবের প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধির ওপর। করের চাপ মধ্যভিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ওপর বেশি হয়ে গেছে।

সামগ্রিকভাবে বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

দেবপ্রিয় বলেন, শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়ে দক্ষতার সাথে বাজেট বাস্তবায়ন করা যাবে না। বাজেট সফলভাবে বাস্তবায়ন করার একটা রাজনৈতিক অর্থনীতি আছে। তাহলে জনপ্রতিনিধিদের যুক্ত করা, কিন্তু বাস্তবে আমরা বাজেট প্রনয়ন ও বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা দেখি না। বাজেটে যে প্রত্যাশা তার সাথে আমরা একমত। কিন্তু বাস্তবায়ন কাঠানো যথাযথভাবে দেখছি না।

নতুন ভ্যাট আইন প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে আগের ভ্যাট আইন ও নতুন আইনের মিশ্রণ ঘোষণা করা হয়েছে। আগের আইনে যা কিছু রাখা হয়েছে কোনটা কেন রাখা হলো তা অর্থমন্ত্রী পরিষ্কার করেননি। প্রকৃতপক্ষে করের আপাতন কোথায় বাড়ল কিংবা কোথায় কমল তা এখনও পরিষ্কার নয়। তবে আমাদের প্রাথমিক ধারণা অভ্যন্তরীণ বাজারে উৎপাদনমুখী তৎপরতার উপর চাপটা বেশি পড়ল।

এদিকে বাজেটের আর্থিক কাঠামোর দুর্বলতা উল্লেখ করতে গিয়ে সিপিডি বলেছে, আগামী অর্থবছরে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা তাদের কাছে অবাস্তব মনে হচ্ছে। তারা বলছে, গত চার বছর মিলে এ পরিমাণ বৈদেশিক সাহায্য নেওয়া যায়নি। অর্থমন্ত্রী আসলে কোনো রকমে একটা অংক দিয়ে হিসেব মিলিয়ে দিয়েছেন। এগুলো বাস্তব সম্মত নয়।

অনুষ্ঠানে বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা উপস্থাপন করেন সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ সংস্থার অন্য গবেষকরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে