,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগিতে আগুন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মেইল ট্রেনের মালবোঝাই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছাত্তার  জানান,আজ শুক্রবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি আখাখাউড়া রেলওয়ে জংশনে এসে যাত্রাবিরতি করে। হঠাৎ
ট্রেনটির একটি মালবোঝাই বগি থেকে ধোয়া বের হতে দেখা যায়। পরে বগির তালা খুলে জুতার প্যাকেটে আগুন দেখে ফায়ার ব্রিগেডকে খবর দেয়া হয়। ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বগিটিতে থাকা  জুতা পুড়ে গেছে।  সিগারেট আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মো. হাফিজুর রহমান জানান, আগুনে পোড়া লাগেজভ্যান স্টেশনে রেখে সকাল ৮টা ২০ মিনিটে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা