,

নাফীসের রেকর্ডে ভাগ বসালেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার। অসংখ্য রেকর্ড তার ঝুলিতে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে শাহরিয়ার নাফীস এখন বিস্মৃতপ্রায়। তবু এতদিন এক জায়গায় নাফীসের পাশে কেউ নাম লেখাতে পারেনি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরির মালিক ছিলেন নাফীস। কিন্তু আজ ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে নাফীসের রেকর্ডে ভাগ বসালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার কেনিংটন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১২টি চার ও ৩টি ছক্কায় ১৪২ বলে ১২৮ রান করেন তামিম। চ্যাম্পিয়নস ট্রফিতে কোন বাংলাদেশি ক্রিকেটারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এদিন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের সঙ্গে ১৬৬ রানের জুটি গড়ে দলকে ৩০৫ রানের সংগ্রহ এনে দেন তিনি। মুশফিক ৭২ বলে ঝড়ো গতিতে ৭৯ রান করে আউট হয়ে যান।

এর আগে ২০০৬ সালের প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরি করেন নাফীস। কোয়ালিফাইং গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭টি চার ও ১টি ছক্কায় ১৬১ বলে অপরাজিত ১২৩ রান করেন নাফীস। ফলে ৬ উইকেটে ২৩১ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ১৩০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাই ওই ম্যাচে জিম্বাবুয়েকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে সেটিই ছিলো বাংলাদেশের প্রথম ও একমাত্র জয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে