,

শুটিংয়ের জন্য উড়াল দিলেন জ্যোতি

news-image

বিনোদন প্রতিবেদক : একটানা ২৬ দিন কলকাতায় গ্রুমিং করে ২৩ মে ঢাকায় এসেছিলেন জ্যোতিকা জ্যোতি। এসেই সরাসরি ময়মনসিংহে মায়ের কাছে চলে যান। শুটিংয়ের ডাক পড়ায় আবারও কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়লেন জ্যোতি। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সিনেমার রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করতে তাঁর কলকাতা যাওয়া।

আজ বৃহস্পতিবার দুপুরে জ্যোতির সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, ১০ জুন থেকে শুটিং শুরু হবে। এর মধ্যে আরও কয়েক দিন চরিত্রটি নিয়ে গ্রুমিং করার ব্যাপার আছে। তাই একটু আগেভাগে চলে যেতে হচ্ছে।
ভারতীয় নির্মাতা প্রদীপ ভট্টাচার্য পরিচালিত ‌‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় শ্রীকান্ত চরিত্রে অভিনয় করছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী। কলকাতা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় এই সিনেমার দৃশ্যধারণ করা হবে বলে জানান জ্যোতি।
নতুন এই ছবিটি নিয়ে জ্যোতি ভীষণ উচ্ছ্বসিত। পাশাপাশি তাঁর মধ্যে ভয়ও কাজ করছে। জ্যোতি বলেন, ‘আমি সত্যি খুব ভয়ে আ​ছি। আমার চরিত্রটি সবার কাছে খুবই পরিচিত। আমি রাজলক্ষ্মী হওয়ার চেষ্টা করছি। ছবিটি উপন্যাস অবলম্বনে হলেও এর প্রেক্ষাপট হবে বর্তমান সময়ের। আমার অভিনয়জীবনে নতুন একটা মাত্রা যোগ হবে এই সিনেমার মাধ্যমে।’
বাংলাদেশের অভিনেত্রী জ্যোতি এর আগে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনীল বাগচীর একদিন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের