,

মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই হোঁচট খেলো ইংল্যান্ড

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো স্বাগতিক ইংল্যান্ড।

টাইগার অধিনায়ক মাশরাফির বলে আউট হয়ে যান ইংল্যান্ড ওপেনার জেসন রয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার ৩ বলে ইংল্যান্ডের সংগ্রহ ৬ রান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান করে বাংলাদেশ।

দলের পক্ষে তামিম ইকবাল ১২৮ ও মুশফিকুর রহিম ৭৯ রান করেন।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ইনিংসের শুরু থেকেই বেশ সাবধানী ব্যাটিং করছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩টায় খেলা শুরু হয়। লন্ডনের কেনিংটন ওভাল থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ১।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মশারাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, জেটি বল, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের