,

রণবীরের জন্য সরে যাচ্ছেন সাইফ

news-image

 

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা জাগ্গা জাসুস। বেশ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারণ হলেও নানা কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আগামী ১৪ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নতুন করে নির্ধারণ করা হয়েছে।

এদিকে একই দিনে সাইফ আলী খান অভিনীত সেফ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু নির্মাতা বক্স অফিস লড়াইয়ে না গিয়ে সেফ সিনেমাটির মুক্তির তারিখ পেছানোর চিন্তা করেছেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘কোনো বড় বাজেটের সিনেমা বক্স অফিস লড়াইয়ে না যাওয়ায় ভালো কারণ এতে পরস্পরের ব্যাবসায় প্রভাব ফেলার ভয় থাকে। তাই সেফ সিনেমার নির্মাতারা মুক্তির তারিখ পেছানোর পরিকল্পনা করেছেন।’

এদিকে সম্প্রতি জাগ্গা জাসুস সিনেমার প্রচারণা শুরু হলেও এখনো সেফ সিনেমার তেমন কোনো প্রচারণা শুরু করেননি নির্মাতারা। তবে সেফ সিনেমার পেছানোর বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

জাগ্গা জাসুস সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। রণবীর-ক্যাটরিনার ব্রেকআপসহ নানা কারণে সিনেমাটির শুটিং বারবার পিছিয়েছে। সঙ্গে পিছিয়েছে মুক্তির তারিখও। এমনকি সিনেমার প্রচারণার জন্য রণবীর-ক্যাটরিনাকে একসঙ্গে করতেও নাকি হিমশিম খেতে হচ্ছে নির্মাতাদের।

অন্যদিকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন সিনেমা সেফ-এর রিমেক সাইফ আলী খানের সেফ। সিনেমাটি পরিচালনা করছেন রাজা কৃষ্ণ মেনন। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন পদ্মপ্রিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা