,

বিমান ছাড়ার প্রাক্কালে দরজা খুলে লাফ

news-image

নিউজ ডেস্ক : যাত্রী হেনস্থায় বার বার খবরের শিরোনামে এসেছে আমেরিকান এয়ারলাইন্সের নাম। কখনও যাত্রীকে মারতে মারতে রক্তাক্ত অবস্থায় টেনেহিঁচড়ে বিমান থেকে নামান, কখনও বা শিশুসহ মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে এই বিমান সংস্থার বিরুদ্ধে। এবার ঘটল উল্টো ঘটনা।

আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানকর্মীকে আঁচড়ে-কামড়ে, জোর করে বিমান থেকে ঝাঁপ মেরে একেবারে হুলুস্থুল কাণ্ড বাধালেন এক যাত্রী। খবর এপির।

গত সপ্তাহের বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। বছর বাইশের ওই অভিযুক্ত যাত্রীর নাম টুন লন সেইন। তিনি উঠেছিলেন আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে।

ওই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমান যখন ওড়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই টুন নিজের আসন থেকে আচমকাই লাফ দিয়ে উঠে পড়ে বিমানের মূল দরজা খোলার চেষ্টা করতে শুরু করেন। তার কাণ্ডকারখানা দেখে এক বিমানকর্মী ও দুই যাত্রী তাকে বাধা দিতে গেলে টুন ওই বিমানকর্মীকে কামড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ। আচমকা ওই হামলার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। যতক্ষণে তারা হামলার ধাক্কা সামলে উঠেছেন, তার আগেই দরজা খুলে বিমান থেকে লাফিয়ে পড়েন টুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে