,

শুটিং বাকি ডাবিং শেষ!

news-image

বিনোদন ডেস্ক : শুটিং বাকি থাকলেও শেষ হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির ডাবিং। সম্প্রতি এমনটিই জানালেন ছবিটির নির্মাতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুলাভাই জিন্দাবাদের শুটিং নব্বই শতাংশ শেষ হয়েছে। রমজানে শুটিং বন্ধ রয়েছে। যে দশভাগ শুটিং বাকি রয়েছে তা ঈদের পর করব। তবে শুটিংয়ের আগেই ডাবিং শেষ করেছি।’

এতে মৌসুমী একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করছেন। অটিস্টিক ভাই ও একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াইয়ের সংগ্রামী নারী তিনি। মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ডিপজল।

ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এ ছবির গল্প একবারে সামাজিক। এ ধরনের গল্পের ছবি বর্তমানে কম নির্মিত হচ্ছে। সামাজিক গল্পের ছবি যারা দেখতে পছন্দ করেন এটি তাদের প্রত্যাশা পূরণ করবে।’

ডিপজল বলেন, ‘আমি আগে যেমন দর্শকদের সামনে গল্পনির্ভর ছবি নিয়ে এসেছি, এ ছবিটিও সেরকম। আশা করি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’

প্রসঙ্গত, ডিপজল ও মৌসুমী জুটির দ্বিতীয় ছবি এটি। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের