,

ডিজিটাল পদ্ধতিতে সংসদে হাজিরা দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সংসদ সদস্য হিসেবে ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে হাজিরা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অস্ট্রিয়া সফর শেষে বুধবার সকালে দেশে ফেরার পর বেলা ১১টায় সংসদ বসার ঠিক আগে অধিবেশনে হাজির হন শেখ হাসিনা।

সংসদ কক্ষে তাকে নীল ফিতায় সবুজ রঙের নতুন ওই পরিচয়পত্র ঝুলিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে দেখা যায়। সংসদ সদস্যদের হাজিরা গণনার ব্যবস্থা ডিজিটাল করার অংশ হিসেবে নতুন এই পরিচয়পত্র দিচ্ছে সংসদ সচিবালয়। বুধবারই তা আইনপ্রণেতাদের সরবরাহ করা শুরু হয়েছে।

নতুন এই পরিচয়পত্র পাওয়ার পর সংসদ সদস্যদের তা নির্দিষ্ট যন্ত্রে স্ক্যান করিয়ে সংসদ কক্ষে ঢুকতে হবে। সংসদের কোরাম ও হাজিরা গণনার সনাতন পদ্ধতির ডিজিটাইজেশনের জন্য এ নিয়ম করা হয়েছে। আগে সংসদ সদস্যরা নির্দিষ্ট খাতায় সই করে হাজিরা দিতেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “এই অধিবেশন থেকে হাজিরা গণনার ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীও আজ ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছেন। সব সংসদ সদস্য নতুন পরিচয়পত্র পেলে এটা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের