,

ভাঙ্গা সংসার জোরা লাগছে হৃতিক-সুজানের?

news-image

বিনোদন ডেস্ক : প্রায় তিন বছর হয়ে গেল বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু সম্প্রতি হৃতিক এবং সুজান নতুন করে একসঙ্গে সংসার শুরু করতে চলেছেন, এমন খবর বলিউডরে চারদিকে ছড়িয়েছে এবং তাতে ইন্ধন আছে এই সাবেক দম্পতির। ডিভোর্স পরবর্তী ঘটনাগুলো খতিয়ে দেখলেই বোঝা যাবে যে, এই ধারণাটা মোটেই গুজব নয়।

২০১৪ সালে অফিশিয়াল ডিভোর্স হওয়ার পর হৃতিক এবং সুজানকে প্রথমবার একসঙ্গে দেখা যায় ছোটছেলে হৃদানের জন্মদিনে। তার পর থেকে নিয়মিত একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া, হৃতিকের জন্মদিনের পার্টি, সিনেমা দেখা, সমুদ্রতটে ভ্যাকেশন… সব জায়গায় এক সাথে দেখা গিয়েছে তাদের।

শুধু তাই নয়, নিজের বাড়ির কাছে সুজানের জন্য ফ্ল্যাট কিনে দিয়েছেন, যাতে রেহান আর হৃদানকে নিয়ে তাঁদের মা সেখানে থাকতে পারেন। হৃতিকের চোখের সামনে।

সুজানও কিছু কম যান না। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃতিকের সম্পর্কের পোস্টমর্টেম করতে যখন পুরো ফিল্ম দুনিয়া ব্যস্ত, সে সময় সুজান পারতেন, হৃতিককে দোষী করে নিজের দিকে সিমপ্যাথি নিতে। কিন্তু তিনি পুরো উল্টো পথে হেঁটেছেন।

এক্স হাজব্যান্ডের পাশে পিলারের মতো থেকেছেন এবং তাঁর সঙ্গে হৃতিকের ছবিকে কী ভাবে কঙ্গনার ছবি দিয়ে মর্ফ করা হয়েছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় রেখেছিলেন। তার পর ‘কাবিল’-এ হৃতিকের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে তো বিশেষণে ভরিয়ে দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের