,

রাভিনা ট্যান্ডনের প্রথম ক্রাশ কে জানেন?

news-image

বিনোদন ডেস্ক : ‘তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত’ খ্যাত বলিউড সুন্দরী রাভিনা ট্যান্ডন। তার রুপ ও অভিনয়ের গুণে একমসয় বুঁদ হয়েছিল বলিউডবাসীরা। তবে দীর্ঘদিনের বিরতি শেষে রাভিনা আবারো চলচ্চিত্রে ফিরছেন।

নিজের পরবর্তী সিনেমা ‘শব’-এর প্রস্তুতিতে ব্যস্ত এই বলিউড অভিনেত্রী । সিনেমার প্রচারের সময় রাভিনাকে তার পছন্দের তারকাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের জবাবে রাভিনা বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার পছন্দও বদলেছে। তবে বলিউডের এক ম্যাচো হিরোর প্রতি একটা সময় তার তীব্র আকর্ষণ ছিল।

রাভিনা বলেন, শৈশবে ঋষি কাপুরের অনুরাগী ছিলেন তিনি। একটু বড় হতেই সঞ্জয় দত্তর প্রতি আকৃষ্ট হন তিনি। সঞ্জয়ের সঙ্গে পরে রাভিনা অনেকগুলি ছবিতে কাজ করেছেন। সঞ্জয়ের সঙ্গে কাজ করার সময় তিনি কিছুটা ভয় পেতেন এবং তার বিশ্বাস হত না, যে ব্যক্তির পোস্টার তার ঘরের দেওয়ালের চারদিকে ঝুলছে, সেই ব্যক্তির সঙ্গে তিনি কাজ করছেন।

রাভিনার স্বীকারোক্তি, সঞ্জয়ের প্রতি তিনি খুব বেশি আকৃষ্ট ছিলেন। রাভিনা সঞ্জয় দত্তের সঙ্গে ‘ক্ষত্রিয়’, ‘বিজেতা’, ‘এলওসি কারগিল’-এর মতো সিনেমায় কাজ করেছেন। তার আগামী সিনেমা শব-এ সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংবেদনশীল কাহিনী রয়েছে বলে জানিয়েছেন রাভিনা।

রাভিনা বলেন, তিনি বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের চেষ্টা করেন। ‘মাতর’-এর পর আগামী সিনেমায় তাকে গ্ল্যামারাস ও নেগেটিভ চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন নায়িকা। তিনি বলেন, নতুন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেতে তিনি পছন্দ করেন।

ওনির পরিচালিত ‘শব’-সিনেমা অর্পিতা চট্টোপাধ্যায়, আশিষ বিস্ত ও সিমোনের মতো শিল্পীদের দেখা যাবে। আগামী ৩০ জুন সিনেমাটি মুক্তি পাবে। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের