,

মুখ ছাড়া মাছ!

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার সামুদ্রিক অঞ্চলে চালানো এক নতুন অভিযানে পাওয়া গেছে নানা ধরনের অদ্ভুত প্রাণী। এগুলোর বেশির ভাগই প্রাণিবিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত। নতুন প্রজাতির এসব প্রাণীর মধ্যে আছে মুখবিহীন মাছও।

প্রায় ১ মাস ধরে ওই এলাকায় বৈজ্ঞানিক অভিযান চালিয়েছেন একদল গবেষক। মূলত গভীর সমুদ্রের প্রাণ ও জীববৈচিত্র্য পরীক্ষা করাই ছিল এ অভিযানের উদ্দেশ্য। আর তা করতে গিয়েই পাওয়া গেছে অদ্ভুত ধরনের সব প্রাণী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার কিলোমিটার গভীরের ওই খাদে জাল, সোনার মেশিন ও ক্যামেরা ব্যবহার করা হয়।

এ দলের প্রধান বৈজ্ঞানিক টিম ও’হারা এএফপিকে আজ বুধবার বলেন, সমুদ্রের এই এলাকায় ‘পৃথিবীর সবচেয়ে অনাবিষ্কৃত পরিবেশ’ রয়েছে। নতুন পাওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে পাথুরে কাঁটাওয়ালা কাঁকড়া, কফিনফিশ, সামুদ্রিক মাকড়সা এবং সাপের মতো দেখতে সামুদ্রিক ইল মাছ। গত ১৫ মে শুরু হওয়া অভিযানে তাসমানিয়ার লঞ্চেনস্টনের উত্তর দিকে অবস্থিত কোরাল সমুদ্র থেকে এসব প্রাণী সংগ্রহ করা হয়।

এর সঙ্গে সঙ্গে পাওয়া গেছে মুখ ছাড়া একধরনের মাছ। ১৮৭৩ সালে একবার এ ধরনের মাছের কথা জানা গিয়েছিল। পাপুয়া নিউগিনিতে এ ধরনের মুখবিহীন মাছ পাওয়া গিয়েছিল বলে বিভিন্ন নথিপত্রে উল্লেখ আছে।

সাম্প্রতিক অভিযানে অংশ নেওয়া গবেষকেরা বলছেন, গভীর সমুদ্র বেশ অন্ধকার থাকে। সেখানে সূর্যের আলো প্রায় যায় না বললেই চলে। ফলে সমুদ্রের এত গভীরে থাকা মাছের অনেক সময় চোখ থাকে না। এর বদলে তাদের শরীরে থাকে আলো উৎপন্নকারী পদার্থ। সেই আলো দিয়েই পথ চলে এসব প্রাণী। আবার একধরনের মাংসাশী স্পঞ্জ-জাতীয় প্রাণী পাওয়া গেছে, যার সিলিকনের তৈরি ধারালো দাঁতের মতো আছে।

গবেষকেরা এ অভিযানে প্রায় কয়েক হাজার নমুনা সংগ্রহ করেছেন। দলটিতে প্রায় ২৭ জন বিজ্ঞানী ছিলেন। তাঁরা জানিয়েছেন, এই হাজার খানেক প্রাণীর এক-তৃতীয়াংশই নতুন প্রজাতি।

দুই সপ্তাহ ধরে চলা এই বিশেষ অভিযান এখনো চলছে। প্রধান বৈজ্ঞানিক টিম ও’হারা বলেছেন, এখান থেকে পাওয়া উপাত্ত জলবায়ু পরিবর্তন, দূষণ ও মানুষের অন্যান্য কার্যকলাপ থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের