,

প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত খালেদার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।

জানা গেছে, আগামী ৫ জুন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরার নবরাত্রি হলে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন খালেদা জিয়া। এতে অংশ নিতে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্যদের জন্য ইফতারের দাওয়াত কার্ড পাঠানো হয়।

খালেদা জিয়ার দেয়া আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেছেন আওয়ামী লীগের সহ-সম্পাদক সেকান্দার আলী।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে