,

৩ পুলিশসহ আশুলিয়ার ওসিকে ফের তলব

news-image

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহত এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে আবারও আসতে হবে। ঘটনার দিন হাসপাতালে দায়িত্ব পালনকারী ৩ পুলিশ সদস্যসহ আগামী ৫ জুন তাকে ফের তলব করেছেন হাইকোর্ট।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলন চলাকালে উপাচার্যের বাসভবনের সামনে থেকে আটক হওয়ার পর অসুস্থ ছাত্র নাজমুলকে হাসপাতালের বেডে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা গণমাধ্যমে আসার পর গত সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্ব:প্রণোদিত হয়ে এর কারণ জানতে চেয়ে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে তলব করেন।

বুধবার ওই ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন ওসি মহসিনুল কাদের। এ সময় তিনি আদালতকে জানান, ওইদিন হাসপাতালে দায়িত্ব পালন করেন তার থানার একজন এসআই ও দু’জন কনস্টেবল। পরে ৫ জুন ওই তিন পুলিশ সদস্যসহ ফের এসে ব্যাখ্যা দিতে বলেন আদালত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে