,

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দশে সাকিব-মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তার আগে আট দলের এই টুর্নামেন্টে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমন ১০ বোলারের তালিকা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানের বাংলাদেশের মূল অস্ত্র মুস্তাফিজুর রহমানের নাম না থাকলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন ২ বাংলাদেশি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা এই তালিকায় সাত নম্বরে সাকিব আল হাসান এবং দশ নম্বরে মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ছাড়াও তালিকায় দুইজন করে খেলোয়াড় রযেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। তবে, তালিকায় জায়গা হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কোনো বোলারের।

তবে শুধু তালিকা নয়, কেন তাদের রাখা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাকিবকে রাখার পেছনে তাদের যুক্তি। তিন ফরম্যাটে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসা সাকিব সম্ভাবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। বামহাতি অর্থডক্স স্পিনার হিসেবে মিডল ওভারে সাকিব মিতব্যয়ী একজন বোলার। পাশাপাশি ব্যাট হাতেও সে দুর্দান্ত। যদি সাকিব ভালো করে তাহলে পুরো দলই ভালো করে। ’

মাশরাফি সম্পর্কে লিখেছে, ‘বাংলাদেশের এই অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন বলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। দীর্ঘদেহী মাশরাফি নিষ্প্রাণ উইকেটেও বাউন্স আদায় করতে পারেন। আর নিয়মিত টপ অর্ডারের উইকেট নিয়ে তার সামাথ্য বজায় রাখে।

সেরা দশ বোলার:
১। ইমরান তাহির
২। মিশেল স্টার্ক
৩। ট্রেন্ট বোল্ট
৪। কাগিসো রাবাদা
৫। জশ হ্যাজলউড
৬। ক্রিস ওকস
৭। সাকিব আল হাসান
৮। মিচেল স্যান্টনার
৯। আদিল রশিদ
১০। মাশরাফি বিন মর্তুজা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে