,

গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পরামর্শ আদালতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গরুকে জাতীয় পশু ঘোষণার পরামর্শ দিয়েছেন ভারতের রাজস্থান উচ্চ আদালত। বর্তমানে গরু হত্যার জন্য ভারতে তিন বছরের জেল দেয়া হয়। সেটি বাড়িয়ে যাবজ্জীবন করারও সুপারিশ করেছে আদালত।

রাজস্থানের জয়পুরের হিনগোনিয়া গোশালার শতাধিক গরুর মত্যু নিয়ে শুনানির সময় বুধবার রাজস্থান উচ্চ আদালতের বিচারক মহেশ চন্দ্র শর্মা এসব সুপারিশ করেন। হিনগোনিয়ার ওই গোশালাটি ভারত সরকার পরিচালনা করে। গত বছর কয়েক সপ্তাহের মাথায় গোশালাটিতে খারাপ স্থাস্থ্য ও বিভিন্ন কারণে শত শত গরুর মৃত্যু হয়। পরে এ ঘটনার প্রতিবাদে আদালতে পিটিশন দায়ের করা হয়।

হিনগোনিয়া গোশালা আট হাজারেরও বেশি গরু আছে। ১৪ জন নিরামিষাশীসহ আড়াইশ’র বেশি মানুষ এসব গরুর দেখাশুনা করে থাকেন। প্রতিবেদনে বলা হয়, রক্ষণাবেক্ষণে অনিয়মের কারণেই গরুগুলো মারা যায়।

রাজস্থান উচ্চ আদালত শহর উন্নয়ন ও আবাসন সচিবকে প্রতি তিন মাসে একবার করে এবং পৌর কমিশনারকে প্রতিমাসে এক বার গোশালার ওপর প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া বন বিভাগকে প্রতি বছর গোশালায় পাঁচ হাজার গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের