,

বড়রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে এর আগেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন নায়ক শাহরুখ। তবে এবার অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তিনি। আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করছিলেন শাহরুখ।

সেই শুটিং-স্পটেই ঘটেছে দুর্ঘটনাটি। শুটিং সেটে শাহরুখ যেখানে বসে ছিলেন ঠিক তার অপর পাশের ছাদের একটি বড় অংশ ধ্বসে পড়ে। শাহরুখ রক্ষা পেলেও আহত হয়েছে শুটিংয়ের দুজন সদস্য।

ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ, মুম্বাই মিরর জানিয়েছে, অস্থায়ীভাবে তৈরি একটি ছাদ মইয়ের ওপর ভর দেয়া অবস্থায় ছিল। যা হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত সদস্যদের সঙ্গে সঙ্গেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে কারণ আঘাত গুরুতর ছিল না। সবাই অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন কারণ শাহরুখ অপর প্রান্তেই বসে ছিলেন। দুই দিনের জন্য শুটিং বন্ধ করা হয়েছে। এই সপ্তাহের শেষে আবার শুটিং শুরু হবে।

সিনেমাটি শাহরুখ ছাড়া আরো অভিনয় করছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে বামন চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের চরিত্রে। সিনেমাটিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের