,

ভারতের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার নেপথ্যে নানা গুঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ২৪০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমের এমন পরাজয়ে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে চলছে নানা রকম গুঞ্জন।

প্রস্তুতি ম্যাচের আগের রাতে আড্ডাবাজি ও টিম ম্যানেজমেন্টের অব্যবস্থাপনার ফলেই ৮৪ রানে এই অলআউট বলে ধারণা প্রকাশ করেছে অধিকাংশ স্থানীয়রা। ২৪০ রানের লজ্জাজনক হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেশ কিছু বিশ্বস্ত সূত্র জানায়, গভীর রাত পর্যন্ত টিম হোটেল ছেড়ে সমর্থকদের সাথে আড্ডা দিয়েছেন বেশিরভাগ খেলোয়াড়, শোনা যাচ্ছে বাদ যাননি অধিনায়ক মাশরাফিও! রাতজাগা কিছু আড্ডার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

দলের চেইন অব কমান্ডও আগের মত নেই বলে চলছে জোর গুঞ্জন! টিম ম্যানেজার হিসাবে খালেদ মাহমুদ সুজনের জায়গায় হঠাৎ করে আকরাম খানের অন্তর্ভুক্তি নিয়েও নাকি টিমের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র।

ব্রিটেনে স্থানীয় টাইগার সমর্থকরা মনে করেন, ম্যানেজমেন্ট এখনই কঠোর পদক্ষেপ না নিলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আরো বড় ধরণের লজ্জা নিয়ে ফিরতে হবে বাংলাদেশ দলকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের