,

প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানালেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিবিদদের সম্মানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতার পার্টিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু তথ্যটি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার বেলা সোয়া ১২টায় বিএনপির একটি প্রতিনিধি দল এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। বিএনপির এ প্রতিনিধি দলে তিনিও ছিলেন। আওয়ামী লীগের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলটির সাবেক সহ-সম্পাদক সিকান্দার আলী।

তিনি আরো জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিকদের সম্মনে ইফতার পার্টির আয়োজন করেছেন। সেখানে ম্যাডামের (খালেদা জিয়া) পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনিসহ বিএনপির একটি প্রতিনিধি দল ম্যাডামের আমন্ত্রনপত্র পৌঁছে দেন।

প্রতিনিধি দলের আরো ছিলেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ওয়ার্ড কাউন্সিল রফিকুল ইসলাম রাসেল।

৫ জুন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটি (নবরাত্রী) হলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে