,

কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার বখশীপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে মাইদুল ইসলাম রানা (৪৫) ও একই উপজেলার বলরামপুর গ্রামের সলেমান মণ্ডলের ছেলে আলিম উদ্দিন (৫৭)। রানা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও আলিমুদ্দিন তার সহযোগী ছিলেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি বন্দুক, একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

র‌্যাব ৬ এর ঝিনাইদহ কম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, উপজেলার কুশনা গ্রামের একটি মাঠে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ১০-১২ জন বসে নাশকতার পরিকল্পনা করছেন- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের একটি টহল দল রাত ১২টার দিকে সেখানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে রানা ও আলিমুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান। তিনি জানান, নিহতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত লাশ কোটচাঁদপুর থানায় ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে