,

সাগরে ৭১ মাঝি-মাল্লাসহ ছয় ট্রলার নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৭১ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

কক্সবাজারের কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী জানান, কুতুবদিয়া অঞ্চল থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া চারটি ট্রলার তীরে ফিরে আসেনি। ট্রলারগুলোতে মোট ৬৩ জন মাঝি-মাল্লা ছিল।

বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তুরী জানান, চারদিন আগে বাঁশখালী থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে গভীর সাগরে মাছ ধরতে যান কয়েকজন জেলে। ট্রলার দু’টিতে মোট আটজন মাঝি-মাল্লা ছিলেন। ঝড়ের পর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে পড়ে গভীর সাগরে ট্রলার থেকে পড়ে একজন জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। তথ্য জানিয়েছেন। নৌকা মালিক সমিতির বরাত দিয়ে কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুরে ঝোড়ো বাতাসের মধ্যে সাগরে থাকা কতুবদিয়া অঞ্চলের একটি ট্রলার থেকে একজন জেলে পড়ে যান। সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের