,

অবশেষে বিক্রমের বিরুদ্ধে খুনের মামলা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল সোনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় এবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে।

পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করে মঙ্গলবার বিক্রমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আলিপুর এসিজেএম আদালতে জামিন অযোগ্য ৩০৪ ধারা প্রয়োগের আর্জি জানায়। এরপর বিচারক সৌগত রায়চৌধুরী তা মঞ্জুর করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বিক্রমের বিরুদ্ধে জামিন যোগ্য মামলা দায়ের হয়েছিল। ফলে তিনি আগাম জামিনও পেয়ে যান।

গত ২৯ এপ্রিল লেকমলের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। সে দিন চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ওই ঘটনার তথ্য প্রমাণ খতিয়ে দেখে এখনও পর্যন্ত পুলিশের মনে হয়েছে এটা নিছক দুর্ঘটনা নয়। সে দিন তাঁদের গাড়ির গতিবেগ কত ছিল, বিক্রম আদৌ মদ্যপান করেছিলেন কি না এসব প্রশ্নের তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে পুলিশ। তার ভিত্তিতেই এই জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে।

এ নিয়ে সোনিকার পরিবারের এক সদস্য বলেন, “আমরা সব সময় শুধু সত্য ঘটনাটাই জানতে চেয়েছি। এটা সেই লক্ষ্যে পৌঁছনোর একটি পদক্ষেপ। ”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের